Our Customers (Page - 01)

মোঃ আফির উদ্দিন
বিনিয়োগ গ্রহীতা
প্রিন্সিপাল শাখা

আমি, মোঃ আফির উদ্দিন, ক-১০,জগন্নাথপুর, ১১বি, বসুন্ধরা, ঢাকা "দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ" এর প্রিন্সিপাল শাখার একজন বিনিয়োগ গ্রহীতা। আমার একটি ছোট মুদি দোকান ছিল যেখানে পুঁজির পরিমান ছিল খুবই সামান্য। আমার স্বপ্ন ছিল ব্যবসাকে আরও বড় করা। কিন্তু পুঁজির অভাবে ব্যবসাকে বড় করতে পারছিলাম না। এমন সময় আমার এক ব্যবসায়ী বন্ধু আমাকে "দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ" এর সহজ শর্তে বিনিয়োগ প্রদানের কথা বলে। তার কথা মত একদিন ব্যাংকের প্রিন্সিপাল শাখায় চলে আসি এবং শাখা ব্যবস্থাপক এর সাথে দেখা করে আমার ব্যবসার কথা বলি। শাখা ব্যবস্থাপক আমাকে ক্ষুদ্র বিনিয়োগ প্রকল্পের আওতায় সহজ শর্তে জামানত বিহীন ২০,০০০.০০ (বিশ হাজার) টাকা বিনিয়োগ প্রদান করেন। আমি কিস্তির মাধ্যমে খুব সহজেই মেয়াদের মধ্যে বিনিয়োগের টাকা পরিশোধ করতে সক্ষম হই। প্রথম বিনিয়োগ পরিশোধের পর পুনরায় ৫০,০০০.০০ (পঞ্চাশ হাজার) টাকা বিনিয়োগ গ্রহন করি। আমার মুদি দোকান একসময় জেনারেল ষ্টোর এ পরিনত হয়। এভাবেই ধীরে ধীরে আমার ব্যবসার পরিধি বড় হতে থাকে এবং একপর্যায়ে আমি একটি মিনিবাস ক্রয় করি। এ পর্যন্ত আমি পর্যায়ক্রমে ১২ বার বিনিয়োগ গ্রহন করেছি। বর্তমানে আমার ব্যবসায় ২০,০০,০০০.০০ (বিশ লক্ষ) টাকার বিনিয়োগ চলমান আছে। বর্তমানে আমি ২০টি মিনিবাস এর মালিক যা ঢাকার বিভিন্ন রুটে চলাচল করছে। "দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ" এর সহজ শর্তে জামানত বিহীন বিনিয়োগ আজ আমার স্বপ্ন পূরণ করেছে। জামানত বিহীন সহজ শর্তে বিনিয়োগ প্রদানের জন্য আমি ব্যাংকের কাছে চিরকৃতজ্ঞ। আমি "দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ" এর সমৃদ্ধি ও উন্নতি কামনা করছি।


মোঃ আফির উদ্দিন
মোঃ আবুল কালাম
বিনিয়োগ গ্রহীতা
পোস্তগোলা শাখা

আমি, মোঃ আবুল কালাম, ২৮৮/১ আলমবাগ, শ্যামপুর, ঢাকা "দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ" এর পোস্তগোলা শাখার একজন বিনিয়োগ গ্রহীতা। আমার একটি সাইকেল পার্টস এর দোকান ছিল। আমার স্বপ্ন ছিল ব্যবসাকে কিভাবে আরো বড় করা যায়। কিন্তু পুঁজির অভাবে ব্যবসাকে বড় করতে পারছিলাম না। পুঁজি কিভাবে সংগ্রহ করা যায় তা নিয়ে যখন অনেকের সাথে কথা বলছিলাম ঠিক তখন "দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ" এর বিজ্ঞাপন চোখে পড়ে। বিজ্ঞাপন দেখে সরাসরি ব্যাংকে চলে আসি এবং শাখা ব্যবস্থাপক এর সাথে দেখা করে আমার ব্যবসা ও পুঁজির কথা বলি। শাখা ব্যবস্থাপক আমাকে ক্ষুদ্র বিনিয়োগ প্রকল্পের আওতায় সহজ শর্তে জামানত বিহীন ২০,০০০.০০ (বিশ হাজার) টাকা বিনিয়োগ প্রদান করেন। আমি কিস্তির মাধ্যমে সহজেই মেয়াদের মধ্যে বিনিয়োগের টাকা পরিশোধ করতে সক্ষম হই, এবং পুনরায় ১,০০,০০০.০০ (এক লক্ষ) টাকা বিনিয়োগ গ্রহন করি। ধীরে ধীরে আমার ব্যবসার পরিধি বাড়তে থাকে এবং আমি সফলতার মুখ দেখতে পাই। এ পর্যন্ত আমি পর্যায়ক্রমে ২৪ (চবিবশ) বার বিনিয়োগ গ্রহন করেছি। আমি প্রথম বিনিয়োগটি গ্রহন করেছিলাম ০১.০৩.২০০২ইং তারিখে। বর্তমানে আমার ব্যবসায় ২০,০০,০০০.০০ (বিশ লক্ষ) টাকার বিনিয়োগ চলমান আছে। বর্তমানে আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ইতোমধ্যে ঢাকা শহরে আমি দুটি বাড়ি করতে সক্ষম হয়েছি। "দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ" এর সহজ শর্তে জামানত বিহীন বিনিয়োগ আজ আমার আশা পূরণ করেছে। জামানত বিহীন সহজ শর্তে বিনিয়োগ প্রদানের জন্য আমি ব্যাংকের কাছে চিরকৃতজ্ঞ থাকব। আমি "দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ" এর সমৃদ্ধি ও সার্বিক উন্নতি কামনা করছি।


মোঃ আবুল কালাম



| 01 | 02 | 03 | 04 | 05 | 06 | 07 | 08 | 09 | 10 | 11 | 12 | 13 | 14 |

LiveZilla Live Help