Our Customers (Page - 14)
| মোঃ নাজিম উদ্দিন মোল্লা বিনিয়োগ গ্রহীতা গোপালগঞ্জ শাখা |
|
আমি, মোঃ নাজিম উদ্দিন মোল্লা “দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ” এর গোপালগঞ্জ শাখার একজন বিনিয়োগ গ্রহীতা। ৪২৫ মধুমতি সুপার মার্কেট, পাচুরিয়া বাজার, গোপালগঞ্জ-এ আমার “হাঁস ও মুরগীর” একটি ছোট দোকান ছিল। আমি একজন স্বল্প পুঁজির খুচরা ব্যবসায়ী ছিলাম। আমার স্বপ্ন ছিল ব্যবসাকে কিভাবে বড় করা যায়। কিন্তু পুঁজির স্বল্পতার কারনে ব্যবসাকে বড় করতে পাচ্ছিলাম না। পুঁজি কিভাবে সংগ্রহ করা যায় তা নিয়ে ভাবতে থাকি। এমন সময় “দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ” এর বিজ্ঞাপন চোখে পড়ে। বিজ্ঞাপন দেখে একদিন সরাসরি ব্যাংকে চলে আসি এবং শাখা ব্যবস্থাপক এর সাথে দেখা করে আমার পুঁজির স্বল্পতা ও ব্যবসার কথা বলি। শাখা ব্যবস্থাপক আমাকে ক্ষুদ্র বিনিয়োগ প্রকল্পের আওতায় সহজ শর্তে জামানত বিহীন ৫০,০০০.০০ (পঞ্চাশ হাজার) টাকা বিনিয়োগ প্রদান করেন। আমি কিস্তির মাধ্যমে মেয়াদের মধ্যে বিনিয়োগের টাকা পরিশোধ করি, এবং পুনরায় ১,০০,০০০.০০ (এক লক্ষ) টাকা বিনিয়োগ গ্রহন করি। ধীরে ধীরে আমার ব্যবসার পরিধি বাড়তে থাকে এবং আমি সফলতার মুখ দেখতে পাই। এ পর্যন্ত আমি পর্যায়ক্রমে ৫ (পাঁচ) বার বিনিয়োগ গ্রহন করেছি। বর্তমানে আমার ব্যবসায় ৩,০০,০০০.০০ (তিন লক্ষ) টাকার বিনিয়োগ চলমান আছে। বর্তমানে আমি শহরের প্রধান মুরগীর মার্কেটে পজেশন ক্রয় করে হাঁস ও মুরগীর পাইকারি ব্যবসা করছি এবং আমি একজন সফল ব্যবসায়ী। “দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ” এর সহজ শর্তে জামানত বিহীন বিনিয়োগ সহায়তা আজ আমাকে স্বাবলম্বী করেছে। জামানত বিহীন সহজ শর্তে বিনিয়োগ প্রদানের জন্য আমি ব্যাংকের কাছে চিরকৃতজ্ঞ থাকব। আমি “দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ” এর সমৃদ্ধি ও উন্নতি কামনা করছি। |
![]() মোঃ নাজিম উদ্দিন মোল্লা |
| 01 | 02 | 03 | 04 | 05 | 06 | 07 | 08 | 09 | 10 | 11 | 12 | 13 | 14 |

