Our Customers (Page - 09)
| মোঃ আসলাম বিনিয়োগ গ্রহীতা রংপুর শাখা |
|
আমি, মোঃ আসলাম “দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ” এর রংপুর শাখার একজন বিনিয়োগ গ্রহীতা। বিনিয়োগ গ্রহনের পূর্বে আমি অন্যের ক্রোকারীজ এর দোকানে কর্মচারী হিসাবে কাজ করতাম এবং প্রতি মাসে কিছু সঞ্চয় করতাম। আমার স্বপ্ন ছিল কিভাবে নিজস্ব ব্যবসা শুরু করা যায়। কিন্তু পুঁজির স্বল্পতার কারনে ব্যবসা শুরু করতে পারছিলাম না। পুঁজি কিভাবে সংগ্রহ করা যায় তা নিয়ে ভাবতে থাকি। এমন সময় “দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ” এর বিজ্ঞাপন চোখে পড়ে। বিজ্ঞাপন দেখে একদিন সরাসরি ব্যাংকে চলে আসি এবং শাখা ব্যবস্থাপক এর সাথে দেখা করে আমার ব্যবসা ও পুঁজির স্বল্পতার কথা বলি। শাখা ব্যবস্থাপক আমাকে ক্ষুদ্র বিনিয়োগ প্রকল্পের আওতায় সহজ শর্তে জামানত বিহীন ৫০,০০০.০০ (পঞ্চাশ হাজার) টাকা বিনিয়োগ প্রদান করেন। আমি বিনিয়োগের টাকা দিয়ে একটি দোকান ভাড়া করি এবং ক্রোকারীজ এর ব্যবসা শুরু করি এবং কিস্তির মাধ্যমে মেয়াদের মধ্যে বিনিয়োগের টাকা পরিশোধ করি। প্রথম বিনিয়োগ পরিশোধের পর পুনরায় ১,০০,০০০.০০ (এক লক্ষ) টাকা বিনিয়োগ গ্রহন করি। ধীরে ধীরে আমার ব্যবসার পরিধি বাড়তে থাকে এবং আমি সফলতার মুখ দেখতে পাই। এ পর্যন্ত আমি পর্যায়ক্রমে ১০ (দশ) বার বিনিয়োগ গ্রহন করেছি। বর্তমানে আমার ব্যবসায় ১০,০০,০০০.০০ (দশ লক্ষ) টাকার বিনিয়োগ চলমান আছে। এখন আমার “ছায়া ক্রোকারীজ” নামে আজাহার প্লাজা, দেওয়ান বাড়ী রোড, রংপুর-এ একটি দোকান আছে। “দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ” এর সহজ শর্তে জামানত বিহীন বিনিয়োগ আজ আমার স্বপ্ন পূরণ করেছে। জামানত বিহীন সহজ শর্তে বিনিয়োগ সহায়তা দেওয়ার জন্য আমি ব্যাংকের কাছে চিরকৃতজ্ঞ থাকব। আমি “দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ” এর সমৃদ্ধি ও উন্নতি কামনা করছি। |
![]() মোঃ আসলাম |
| মোঃ আলমগীর (ডাবলু) বিনিয়োগ গ্রহীতা রাজশাহী শাখা |
|
আমি, মোঃ আলমগীর (ডাবলু), ৬/৭ নং, নিউমার্কেট, রাজশাহী, “দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ” এর রাজশাহী শাখার একজন বিনিয়োগ গ্রহীতা। রাজশাহী নিউ মার্কেটে আমার “ড্যাশ কালেশন” নামে একটি দোকান ছিল। আমি একজন স্বল্প পুঁজির কাপড় ব্যবসায়ী ছিলাম। আমার স্বপ্ন ছিল ব্যবসাকে আরও বড় করা। কিন্তু পুঁজির অভাবে ব্যবসাকে বড় করতে পারছিলাম না ফলে সফলতার মুখ দেখতে পাচ্ছিলাম না। পুঁজি কিভাবে সংগ্রহ করা যায় তা নিয়ে ভাবতে থাকি। এমন সময় “দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ” এর বিজ্ঞাপন চোখে পড়ে। বিজ্ঞাপন দেখে সরাসরি ব্যাংকে চলে আসি এবং শাখা ব্যবস্থাপক এর সাথে দেখা করে আমার পরিকল্পনার কথা বলি। শাখা ব্যবস্থাপক আমাকে ক্ষুদ্র বিনিয়োগ প্রকল্পের আওতায় সহজ শর্তে জামানত বিহীন ১,০০,০০০.০০ (এক লক্ষ) টাকা বিনিয়োগ প্রদান করেন। আমি কিস্তির মাধ্যমে মেয়াদের মধ্যে বিনিয়োগের টাকা পরিশোধ করি, এবং পুনরায় ২,০০,০০০.০০ (দুই লক্ষ) টাকা বিনিয়োগ গ্রহন করি। ধীরে ধীরে আমার ব্যবসার পরিধি বাড়তে থাকে এবং আমি সফলতার মুখ দেখতে পাই। এ পর্যন্ত আমি পর্যায়ক্রমে ৮ (আট) বার বিনিয়োগ গ্রহন করেছি। বর্তমানে আমার ব্যবসায় ২০,০০,০০০.০০ (বিশ লক্ষ) টাকার বিনিয়োগ চলমান আছে। বর্তমানে আমি রাজশাহী নিউমার্কেটে তিনটি দোকানের মালিক। “দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ” এর সহজ শর্তে জামানত বিহীন বিনিয়োগ আজ আমার স্বপ্ন পূরণ করেছে। জামানত বিহীন সহজ শর্তে বিনিয়োগ প্রদানের জন্য আমি ব্যাংকের কাছে চিরকৃতজ্ঞ থাকব। আমি “দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ” এর সমৃদ্ধি ও উন্নতি কামনা করছি। |
![]() মোঃ আলমগীর |
| 01 | 02 | 03 | 04 | 05 | 06 | 07 | 08 | 09 | 10 | 11 | 12 | 13 | 14 |


